নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক যাত্রী নিহত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। রবিবার (২১ আগস্ট) ভোরে

2022-08-21T15:02:31+00:00
2022-08-21T15:02:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক যাত্রী নিহত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৩:০২ পিএম   (ভিজিট : ৩৩৫)
X


নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ৪০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। রবিবার (২১ আগস্ট) ভোরে সদর উপজেলার সতশ্রী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানায়, রবিবার ভোরে সদর উপজেলার সতরশ্রী এলাকায় মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy