প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৫:০৭ পিএম (ভিজিট : ৩২৭)

X
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) দুপুরে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরঙ্গী মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম সুইট ,পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ জুয়েল, পৌর আওয়ামীলীগ সভাপতি কাদের এলাহী লাভলু। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ হাজারো জনগণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য তারা সেদিন গ্রেনেড নিক্ষেপ করেছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে ! আমাদের নেত্রীকে আল্লাহ বেঁচে রেখেছেন। তবে আমরা ওই হামলায় অনেককে হারিয়েছি। এখনও অনেকজন গ্রেনেডের বিষাক্ত অংশ শরীরে নিয়ে দুঃসহ জীবন যাপন করছেন।
-বাবু/শোভা