শাহজাদপুরে আশ্রায়ণ প্রকল্প নির্মাণে ইউএনও এর গাড়ি ভাংচুর, আহত এসিল্যান্ড

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন কালে উশৃংখল জনতা বাঁধা প্রদান করে ও অতর্কিত হামলা চালিয়ে

2022-08-21T17:23:59+00:00
2022-08-21T17:23:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে আশ্রায়ণ প্রকল্প নির্মাণে ইউএনও এর গাড়ি ভাংচুর, আহত এসিল্যান্ড
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন কালে উশৃংখল জনতা বাঁধা প্রদান করে ও  অতর্কিত হামলা চালিয়ে  ইউএনও এর গাড়ী ভাংচুর ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানকে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রায়ন প্রকল্প নির্মাণের লক্ষ্যে রোববার সকালে আমি ও এ্যাসিল্যান্ড শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর বলদিপাড়া,হলদি ঘর এ সরেজমিন পরিদর্শনে যাই। এসময় এলাকার উশৃংখল কিছু উঠতি বয়সী যুবক ও মহিলারা পথরোধ করে ও অশালীন আচরণ করে৷ একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ী ভাংচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে  এ্যাসিল্যান্ডের  মাথা ফেটে যায়। দ্রুত এ্যাসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও মাসুদ রানা সাংবাদিকদের জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান এর আঘাত বেশ গুরুতর তার মাথায় ৮ টি সেলাই দেয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy