প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৫:৫৭ পিএম (ভিজিট : ৩৮৮)

X
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
নেত্রকোনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকর, শামসুর রহমান ভিপি লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মারুফ হাসান খান অভ্র, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি, ছাত্রলীগ সভাপতি রবিউল আওয়াল শাওনসহ আরো অনেকে।
এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ দলে সকল অঙ্গ ও সহযোগিত সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ২১ আগস্ট বর্বোরিত গ্রেনেড হামলা মামলায় দন্ডিতদের দ্রুত বিচারের রায় কার্যকর করা দাবী জানান।
-বাবু/ফাতেমা