ভূঞাপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ আগস্ট) ভূঞাপুর উপজেলা

2022-08-21T18:17:14+00:00
2022-08-21T18:17:14+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৬:১৭ পিএম   (ভিজিট : ২৭৯)
X

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ আগস্ট) ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, শাহিনুল ইসলাম তরফদার বাদল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল একদল দুষ্কৃতকারীরা। এর সাথে যারা জড়িত তাদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী সহ যারা এখনো পালিয়ে বেড়াচ্ছেন তাদের দ্রুত গ্রেফতারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy