লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চর কাঞ্চনশ্বর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাতের আধারে বকুল মিয়াকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করায় অভিযোগ উঠেছে একই এলাকার আশরাফ আলী গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় ২০ আগস্ট রাতে বকুল মিয়া বাদী হয়ে আশরাফ আলীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী বকুল মিয়ার অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর কাঞ্চনশ্বর এলাকার প্রভাবশালী আশরাফ আলী গংদের সহিত বিরোধ চলে আসছে। এরই এক পর্যায় গত ১৯ আগস্ট রাতের আধারে চর সরিষাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আশরাফ আলীর সাথে বকুল মিয়ার দেখা হলে বকুল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বে-আইনী ভাবে হুমকী-ধামকী সহ মারপিট করতে উদ্যত্ত হয় আশরাফ আলীসহ তার লোকজন।
এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এটিএম গোলাম রসুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
-বাবু/ফাতেমা