২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আখাউড়া প্রতিবাদ সভা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত

2022-08-21T18:41:36+00:00
2022-08-21T18:41:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আখাউড়া প্রতিবাদ সভা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৬:৪১ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা করা হয়েছে।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লা ভুইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর ভুঁইয়া, মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, ধরখার ইউনিয়ন ছাত্র লীগের আহ্বায়ক সাফায়েত রবিন, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ লিমন, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুন্না হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপর নৃশংস গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নিহত সকলের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, ১৮ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতক্ষ্য মদদে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল বিভীষিকাময় দিন।
 
-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy