ডজন মামলার আসামি টুলুর হাতে জিম্মি এলাকাবাসী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, জমি দখল, নারী নির্যাতনসহ ডজন মামলার আসামি তোফায়েল আহমেদ টুলুর হাতে জিম্মি হয়ে

2022-08-21T19:16:29+00:00
2022-08-21T19:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে পরকীয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অস্ত্র মামলায় হয়রানি
ডজন মামলার আসামি টুলুর হাতে জিম্মি এলাকাবাসী
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৭:১৬ পিএম  আপডেট: ২১.০৮.২০২২ ৭:২৩ পিএম  (ভিজিট : ৩০৪)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, জমি দখল, নারী নির্যাতনসহ ডজন মামলার আসামি তোফায়েল আহমেদ টুলুর হাতে জিম্মি হয়ে পড়েছেন এলাকাবাসী। সম্প্রতি রুমা আক্তার নামে এক গৃহবধূ পরকীয়া প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিলে তার স্বামীকে অস্ত্র মামলায় হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রুমা আক্তার সাংবাদিকদের জানান, রুমেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকে ভুতিয়া পাড়া এলাকার তোফায়েল আহমেদ টুলু আমাকে বিরক্ত করে আসছিল। পরে রুমেলের সঙ্গে বিয়ে হলে প্রায় সময় পরকীয়া প্রেমের প্রস্তাব দিত, এমন কি প্রস্তাবে রাজি না হওয়ায় আমার স্বামীকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়ে কন্যা শিশুকে খুন এবং আমাকে অপহরণ করে ধর্ষণ করার হুমকি দিয়ে আসছিল। দীর্ঘদিন ধরে টুলু তাকে হয়রানি করে আসছে। সম্মানের দিকে চেয়ে অনেক দিন তার এসব হুমকি ধামকির কথা কাউকে জানায়নি। পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় বাধ্য হয়ে স্বামী রুমেলকে জানান তিনি। পরে রুমেল এসব বিষয় নিয়ে টুলুর কাছে প্রতিবাদ করেন। ওই সময় টুলু তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। সেদিন থেকে রুমেলকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছে টুলু। গত ১৬ আগস্ট রুমেল বাড়ির পাশে হাফেজ মিয়ার বাগানে চাষাবাদের কাজ করছিল। তোফায়েল আহমেদ টুলু একটি ধারালো অস্ত্র নিয়ে রুমেলের ওপর হামলা করে। সেবার রক্ষা পেলেও ১৭ আগস্ট অন্য স্থান থেকে একটি অস্ত্র এনে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে উদ্ধার করা অস্ত্রটি তোফায়েল আহমেদ টুলুর কাঁধে ছিল।

এ ব্যাপারে ঈদগাঁও ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, রুমেলের স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তোফায়েল আহমেদ টুলু। এসব সামাজিকভাবে মীমাংসা করার কথা ছিল ১৭ আগস্ট সকাল ১০টায়। ঠিক সময়মত রুমেল পরিবারসহ ভুতিয়া পাড়া মনছুরের দোকানে আসে। কিন্তু টুলু আসেনি। অপেক্ষা করতে করতে আমারা দুপুর ১২টায় হঠাৎ দেখি পুলিশের সঙ্গে টুলু। তার কাছে আসলে পুরো এলাকার মানুষ জিম্মি। যেখানে তার অপরাধের বিরুদ্ধে আমি একজন মেম্বার হয়েও প্রতিবাদ করতে পারি না। সেখানে এলাকার মানুষ কি করতে পারে।

ভুতিয়া পাড়া বাজারের দোকানদার মনছুর বলেন, পুলিশের সামনে তোফাইল আহমদ টুলু পার্শ^বর্তী আরেক দোকানে রুমেলকে ডেকে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তোফায়েল আহমেদ টুলু বলেন, দুই মাস আগে রুমেলের সঙ্গে আমার তুচ্ছ ঘটনা ঘটে। আমি এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে আসছি রুমেল আমাকে মেরে ফেলবে। ১৬ আগস্ট সন্ধ্যায় রুমেলের কাছে একটি অস্ত্র দেখি। আমি তৎক্ষণিক ৯৯৯ এ কল দিলে পুলিশ আসলে রুমেল পালিয়ে যায়। পরদিন রুমেলকে জনসম্মুখে পুলিশ অস্ত্রসহ আটক করে। আমিও উপস্থিত ছিলাম।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযানে যায় পুলিশ। অস্ত্রসহ রুমেলকে আটক করা হয়েছে। অবশ্য তোফায়েল আহমেদ টুলু নামে একজনের দেওয়া তথ্যে পুলিশ সেখানে গিয়েছিল বলে স্বীকার করেন তিনি। যদি টুলু অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন ওসি।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy