কালিহাতীতে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সোহেল রানা,কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

২০০৪ সালে ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ বাংলাদেশ আওয়ামীলীগের জনসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড

2022-08-21T19:26:48+00:00
2022-08-21T19:26:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সোহেল রানা,কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৭:২৬ পিএম   (ভিজিট : ২৩১)
X

২০০৪ সালে ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ বাংলাদেশ আওয়ামীলীগের জনসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) বিকেলে কালিহাতী সদরের শহীদ শফি সিদ্দিকী চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ও কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ আলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লতিফ মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম শিপলু ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ইকবাল হোসেন রিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy