মেঘনায় প্রবল টেউয়ে পাথরবোঝাই বাল্কহেড ডুবি, উদ্ধার ৫
রহমাতুল্লাহ পলাশ, (হিজলা) বরিশাল
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৭:২৮ পিএম (ভিজিট : ৩১৩)

X
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে গতকাল ২০ আগষ্ট অনুমানিক সকাল ১০ টার দিকে পাথর বোঝাই বাল্কহেড নদীর তীব্র টেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। বাল্কহেডটি সিলেট থেকে ঝালোকাঠির ভান্ডারিয়ায় যাচ্ছিল।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ঘটনার খবর পেয়ে তারা দুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাথরবোঝাই বাল্কহেডটি সিলেট থেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার উদ্দেশ্যে যওিয়ার পথে মেঘনায় প্রবল টেউয়ের মধ্যে পরে। পাথরবাহী এমভি দয়াল নামক একটি বাল্কহেড প্রচন্ড ঢেউ ও প্রবল বাতাসের কবলে পড়ে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে সম্পূর্ণভাবে ডুবে যায়। চালকসহ মোট ৫ জন স্টাফকে নদীতে থাকা জেলে বেল্লাল চৌকিদার এর ট্রলার দিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। বাল্কহেড এর সুকানী হিজলা নৌ পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে বিষয়টি জানান।
মালিক কর্তৃপক্ষ বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা করছেন। হিজলা নৌ পুলিশ ইউনিট এর টহল টীম এর তৎপরতা অব্যাহত আছে। তবে বাল্কহেডটির আজও সন্ধান মিলেনি।
-বাবু/ফাতেমা