বর্বরোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

সারাবাংলা

বিগত ২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ,

2022-08-21T19:31:46+00:00
2022-08-21T19:31:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্বরোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-সমাবেশ
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
প্রকাশ: রোববার, ২১ আগস্ট, ২০২২, ৭:৩১ পিএম   (ভিজিট : ৫৬৩)
X

বিগত ২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ৯টায় কেন্দ্রীয় শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো: জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অসিম ঘোষ, রবি বোস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

পরে ২১ আগষ্ট ভয়াবহ বর্বরোচিত গ্রেনেড হামলায় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামী লীগ নেতা চাষী এমএ করিম, শেখ বাবুল, এডভোকেট আব্রাহাম লিংকন, সাইদ হাসান লোবান, ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, রাশেদুজ্জামান বাবু, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, যুবলীগ নেতা আতাউর রহমান বিপ্লব, রিপন আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলা ঘটানো হয়েছিল। একই সাথে এই গ্রেনেড হামলায় হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী জানান নেতৃবৃন্দ। এবং গ্রেনেড হামলায় নিহত মহিলা নেত্রী আইভী রহমানসহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy