ট্রলারডুবি: ভারতে থাকা ৪৪ জেলের দেশে ফেরা অনিশ্চিত

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি

সারাবাংলা

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভারতে থাকা ৪৪ জেলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার

2022-08-22T09:47:58+00:00
2022-08-22T10:29:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রলারডুবি: ভারতে থাকা ৪৪ জেলের দেশে ফেরা অনিশ্চিত
পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৯:৪৭ এএম  আপডেট: ২২.০৮.২০২২ ১০:২৯ এএম  (ভিজিট : ২৯২)
X


গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভারতে থাকা ৪৪ জেলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ট্রলার মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও স্বজনরা।

স্বজন ও ট্রলার মালিকদের মতে- সাগরে থাকলে হয়তো ভাসতে ভাসতে এলেও অন্তত লাশটাও আসতো।

এখনতো বেঁচে থেকেও না বাঁচার মতো। এযাবৎকাল বাংলাদেশি জেলে জলসীমা অতিক্রম করে ভারতীয় সীমায় অনুপ্রবেশ করলে ফেরতের বিপরীতে স্থান হয় কারাগারে; যার কারণে বরাবরের মতো এবারও পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের প্রতি ক্ষোভ জানিয়েছেন তারা।

গত কয়েকদিনে সাগর উত্তাল হওয়ায় অনেক ট্রলার ডুবি এবং জেলে নিখোঁজের ঘটনা ঘটে। পাশাপাশি প্রচণ্ড ঝড়ে পড়ে জেলেরা ভেসে ভারতের মধ্যে ঢুকে পরে। এ পর্যন্ত পাওয়া তথ্যে পাথরঘাটার ৪৪ জন জেলে ভারতে অবস্থান করছেন।

এসব জেলেদের ফিরিয়ে আনতে জেলে এবং ট্রলার মালিকদের পক্ষে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ভারতে আছেন। কিন্তু জেলেদের ফিরিয়ে আনা তো দূরের কথা, অসুস্থ জেলেদের দেখতেও দেওয়া হয়নি। এ কারণে আপাতত জীবিত উদ্ধার হওয়া ৪৪ জেলে দেশে ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়েছে। মৎস্যজীবী নেতাদের মতে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এ যাত্রায়ও ভারত বাংলাদেশি জেলেদের প্রতি মায়া দেখাবে না। বিগত বছরে নানা দুর্যোগে সীমানা পেরিয়ে যাওয়ার অপরাধে শত শত জেলে এখনও ভারতের কারাগারে আছে অথচ ঠিক এমন দুর্যোগে ভারতীয় জেলেরা বাংলাদেশে এলে ২৪ ঘণ্টার মধ্যে জামাইয়ের আদরে পাঠিয়ে দেওয়া হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মোবাইলফোনের মাধ্যমে বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনার পর পরই আমি ভারতে আসি জেলেদের ফিরিয়ে নিতে। অথচ এখন পর্যন্ত আমাদের দেখাও দিতে দেয়নি। বরাবরের মতো এবারও তারা একই আচরণ করছে।

ওই দেশের এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে মোস্তফা চৌধুরী আরও বলেন, জেলেদের আকুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনী জেলেদের দেশে পাঠানোর ব্যাপারে আন্তরিক। তবে দু'দেশের পররাষ্ট্র পর্যায় আলাপ-আলোচনা জরুরি বলে মতামত দেন।

তিনি আরও বলেন, আমরা বহু বছর ধরে ভারতে আটকে থাকা জেলেদের ফেরত দিতে অনেক আন্দোলন, স্মারকলিপিও দিয়েছি। কিন্তু কোনো কাজের কাজ হয়নি। অনেক জেলে কারাভোগ করে এলেও তারা স্বাভাবিক হতে পারেনি।

এদিকে সাগরে ট্রলারডুবির ঘটনায় ভারতে ভেসে যাওয়া জেলেদের ফিরিয়ে আনা এবং বছরের পর বছর ধরে ভারতীয় কারাগারে থাকা জেলেদের ফিরিয়ে আনতে সোমবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে মানববন্ধন করবেন মৎস্যজীবীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি পাঠানোর কথা রয়েছে।

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান বলেন, আমরা মৎস্য বিভাগ এবং ট্রলার মালিক সমিতিতে জেলেদের তালিকা চেয়েছি। তালিকা পেলেই আমরা তাদের আনার জন্য আইনি প্রক্রিয়ায় যাব।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy