প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় ২ পলাকত আসামীকে গ্রেফতার

আলমগীর হোসেন কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রকাশ্যে সাংবাদিক বাছিত খাঁনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় আরও ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।২১ শে

2022-08-22T11:04:51+00:00
2022-08-22T11:04:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় ২ পলাকত আসামীকে গ্রেফতার
আলমগীর হোসেন কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১১:০৪ এএম   (ভিজিট : ২৯৮)
X


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রকাশ্যে সাংবাদিক বাছিত খাঁনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় আরও ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

২১ শে আগস্ট (রবিবার) মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত সুন্দর মিয়ার ছেলে কাওসার মিয়া (২৫)ও একই এলাকার সাজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮)।

র‍্যাব সিলেট -৯ এর মিডিয়া অফিসার আহসান আল আলম’র সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৩ আগস্ট (শনিবার) দুপুরে সাংবাদিক আব্দুল বাছিত খান চা বাগানের সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেলযোগে কমলগঞ্জের দিকে রওনা করেন। সে কমলগঞ্জ থানাধীন মুন্সিবাজারের উবাহাটা নামক স্থানে পৌছালে উৎ পেতে থাকা দুস্কৃতিকারীরা সাইকেলের গতি রোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। উল্লেখ্য সাংবাদিক বাছিত খাঁন দৈনিক খবরপত্র ও নগর টিভি’র জেলা প্রতিনিধি। এই ঘটনায় বাছিত খানের চাচা আব্দুল খালিক বাদী হয়ে ১৫ আগস্ট কমলগঞ্জ থানায় এজহার নামীয় ৬ জনসহ আরও ৪/৫ জনের নামে এক হত্যা চেষ্ঠা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসন তাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে।

উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীরা নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy