জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন

2022-08-22T12:03:15+00:00
2022-08-22T12:03:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১২:০৩ পিএম   (ভিজিট : ২৯৭)
X


জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪টি সংগঠন এই ধর্মঘট পালন করছে।

সোমবার সকালে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এ ফলে খুলনার ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে।

তিনি জানান, খুলনা বিভাগের সঙ্গে সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy