নড়াইলে হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত

2022-08-22T12:21:58+00:00
2022-08-22T12:21:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১২:২১ পিএম   (ভিজিট : ৩১৩)
X

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগষ্ট) বিকেলে হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা বাসস্টান্ড এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদশা মোল্যার সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর গুরুত্বপুর্ণ বক্তব্য তুলে ধরেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য সুবাস চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy