প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১২:৩৫ পিএম আপডেট: ২২.০৮.২০২২ ১:০৮ পিএম (ভিজিট : ৩৬৪)

X
২০০৪ সালে ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে হত্যার উদ্দ্যেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মীর হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১আগষ্ট) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, সহসভাপতি আলহাজ করিমুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সহিদ আহম্মেদ শান্তু, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল, ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক, কলেজ ছাত্রলীগের সম্পাদক স্বপন ইসলাম, পৌর ছাত্রলীগের সম্পাদক পাপন সর্বজ্ঞ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, বিএনপি জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলার ঘটানো হয়েছিল। একই সাথে এই গ্রেনেড হামলায় হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী জানানো হয়। এবং গ্রেনেড হামলায় নিহত মহিলা নেত্রী আইভি রহমানসহ ওই গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।
-বাবু/শোভা