মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলা বন্দরে

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

মেট্রোরেলের একাদশ চালানের ৮টি বগী, ৪টি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য পৌছেছে মোংলা বন্দরে। সোমবার (২২ আগস্ট)

2022-08-22T16:08:26+00:00
2022-08-22T16:08:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলা বন্দরে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৪:০৮ পিএম   (ভিজিট : ২৩৮)
X


মেট্রোরেলের একাদশ চালানের ৮টি বগী, ৪টি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারী পণ্য পৌছেছে মোংলা বন্দরে। সোমবার (২২ আগস্ট) সকালে বন্দরের ৭ নম্বর জেটিতে বগী ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশী জাহাজ এম,ভি হোসি ক্রাউন। ২৪ ঘন্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইন্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য এসেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে মেট্রোরেলের ৮টি বগি পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy