প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৪:১০ পিএম (ভিজিট : ৩২৫)

X
নাটোরের বড়াইগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগষ্ট) নাটোরের বড়াইগ্রাম উপজেলার আবু সাইদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলি মিঠুর সঞ্চালনায় ও মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
প্রধান অতিথি তিনি বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, এরা খুনি ও ষড়যন্ত্রকারীদের সংগঠন। এরা দেশের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এরা সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের উত্থানে জড়িত। এরাই একুশে আগস্টের গ্রেনেড হামলা করেছে।
হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দল বিএনপির লক্ষ্য জাতির পিতার আদর্শকে ধ্বংস করা এবং বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো। এখন তারা দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করে এবং স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। দেশকে ধ্বংস করতে এরা এমন স্লোগান দেয়।
উক্ত সমাবেশে আরোও বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম,জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনের আগেই বাংলার মাটিতে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের দ্রত শাস্তির আওতায় আনার দাবি জানান।
-বাবু/শোভা