বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল পাঁচ শতাধিক মানুষ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২

2022-08-22T16:22:46+00:00
2022-08-22T16:22:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল পাঁচ শতাধিক মানুষ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৪:২২ পিএম   (ভিজিট : ৩৬৩)
X


বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে দিনব্যাপী এই চক্ষু শিবিরের উদ্ধোধন করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম জগলু ও জহুরা জান্নাত।

উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (ইসেকা), লতিফ মাষ্টার ফাউন্ডেশন, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল ও কুয়েত রিলিফ সোসাইটির আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবিরে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজনসহ ৮০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে আয়োজকদের পক্ষ থেকে বাছাইকৃতদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

চক্ষু শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত তাসনিম, খুলনা বি এন এস চক্ষু হাসপাতাল সহকারি সার্জন ডা. আসিফ হুসাইন, সহকারি সার্জন ডা. আবুল কালম আজাদ ও বিএনএসবি’র তথ্য কর্মকর্তা মীর মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy