নিকরাইলে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

2022-08-22T16:55:43+00:00
2022-08-22T16:55:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিকরাইলে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৩৯৪)
X


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১নং পুনর্বাসন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সবার মধ্যে খাবার পরিবেশন করা হয়।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানের উদ্বোধন করেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান দাদু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র, জামিলুর রহমান মিরন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সহ প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিকরাইল ইউনিয়ন‌‌‌ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর করিম মেম্বার।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy