চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র ২২তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র ২২তম বার্ষিক কাউন্সিল সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব

2022-08-22T19:19:18+00:00
2022-08-22T19:19:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র ২২তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৭:১৯ পিএম   (ভিজিট : ২৬১)
X

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র ২২তম বার্ষিক কাউন্সিল সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস্, চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি এ কে এম গালিভ খাঁন।

জেলার স্কাউটিং কার্যক্রমের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস্, চাঁপাইনবাবগঞ্জ’র কমিশনার মো.জাকিউল ইসলাম। তিনি আগামীতে সফলতার এধারা অব্যহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় আগামী ১ বছরের বার্ষিক ক্যালেন্ডারসহ বাজেট অনুমোদন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা স্কাউটস’র সম্পাদক মো.গোলাম রশিদ।

জেলা স্কাউটস’র সভাপতি এ কে এম গালিভ খাঁন জেলার স্কাউট কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সারা বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কাউটস কার্যক্রম যেন প্রথম সারিতে থাকে সে প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কার্য শেষ করেন।

এসময় চাঁপাইনবাবগঞ্জ’র পাঁচ উপজেলার স্কাউটস’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy