বগুড়ায় সন্ত্রাসী আখেরকে নৃশংসভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাবাংলা

বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী ও বালু ব্যবসায়ী আখের আলীর (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।সোমবার (২২ আগস্ট)

2022-08-22T19:21:20+00:00
2022-08-22T19:21:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় সন্ত্রাসী আখেরকে নৃশংসভাবে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৭:২১ পিএম   (ভিজিট : ৪১৫)
X

বগুড়ার কুখ্যাত সন্ত্রাসী ও বালু ব্যবসায়ী আখের আলীর (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সকাল অনুমান সাড়ে ১০ টায় নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত আখের আলী বগুড়া শহরতলীর সাবগ্রাম চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।

আখের আলীর বিরুদ্ধে তার আপন বড় ভাই রাশেদ, যুবলীগ নেতা মানিক ও বালু ব্যবসায়ী সবুজ হত্যা মামলা রয়েছে। এছাড়াও তার নামে ডাকাতি, ছিনতাইসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

জানা গেছে, সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের পার্শ্বে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় একটি ধান ক্ষেতে স্থানীয় লোকজন গলাকাটা অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ধান ক্ষেতের পার্শ্বের জঙ্গলে একটি কালো রং এর পালসার মোটরসাইকেইল (বগুড়া ল- ১২-১৩৯৯) ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।

এলাকায় অনুসন্ধানে জানা গেছে, দুর্ধর্ষ সন্ত্রাসী আখের আলী সরাসরি রাজনীতি না করলেও সরকারি দলের নেতাদের সাথে চলাফেরা করতেন। এক সময় তিনি শ্রমিক লীগ সাতমাথা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ নেতা মানিক ও বালু ব্যবসায়ী সবুজ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন আখের আলী। নিজের বড় ভাই রাশেদের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে ভাবীকে বিয়ে করতে ভাইকে খুন করে আখের আলী। পরে আখের আলীর ভয়ে তার ভাবী দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তিনি লেবানলে শ্রমিকের কাজ করেন। আখের আলীর সাথে রাজনৈতিক নেতাদের সখ্যতার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের সাথেও ছিল ঘনিষ্ঠতা। পুলিশ কর্মকর্তাদের সাথেও আখের আলীর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। মাস ছয়েক আগে জামিনে জেলখানা থেকে বের হন আখের আলী। এরপর গত ছয় মাসে তার নামে কোন অভিযোগ এলাকায় নেই। রবিবার সন্ধ্যার পর সাবগ্রামের পার্শ্ববর্তী ফনির মোড় এলাকার বাপ্পী নামের এক বালু ব্যবসায়ীর মোটর সাইকেল চেয়ে নেন আখের আলী। মরদেহ উদ্ধারের পর সেই মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তার ঘনিষ্ঠ জন ডেকে এনে আখের আলীকে গলা কেটে হত্যা করেছে। আখের আলীর নামে তিনটি হত্যাসহ অসংখ্য মামলার তথ্য পাওয়া যাচ্ছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy