কবরে ১০ ঘন্টা অবস্থান করায় বগুড়ার এক ইউটিউবার আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাবাংলা

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির উঠানে কবর খুঁড়ে ভেতরে ঢুকে ১০ ঘণ্টা কাটিয়েছেন মিজানুর রহমান রনি (২২) নামে এক

2022-08-22T19:23:11+00:00
2022-08-22T19:23:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবরে ১০ ঘন্টা অবস্থান করায় বগুড়ার এক ইউটিউবার আটক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৭:২৩ পিএম   (ভিজিট : ৪১৪)
X

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির উঠানে কবর খুঁড়ে ভেতরে ঢুকে ১০ ঘণ্টা কাটিয়েছেন মিজানুর রহমান রনি (২২) নামে এক শিক্ষার্থী। খবর পেয়ে তাকে ও তার ভাইকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কবর থেকে রনিকে আটক করে পুলিশ। জীবিত অবস্থায় কবরের অভিজ্ঞতা ইউটিউবে পোস্ট করার জন্য রনি এমন কাণ্ড ঘটান বলে পুলিশ জানিয়েছে।

রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চলতি বছর ডিপ্লোমা পাস করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান রনি নিজ বাড়ির উঠানে কবর খুঁড়ে রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সবার অজান্তে খাবার, পানি, লাইট, ক্যামেরা নিয়ে কবরে ঢোকেন। কবরে যাতে গরম না লাগে সেজন্য ওপর থেকে প্লাস্টিকের মোটা পাইপের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।

রনি বছরখানেক আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে ভ্রমণ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে তা ইউটিউবে পোস্ট করার করার জন্য তিনি এই কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy