‘দেশকে মাদক মুক্ত করতে হলে সবাইকে ঐক‍্যবদ্ধ ভাবে কাজ করতে হবে’

মো. লুৎফর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে

2022-08-22T19:26:05+00:00
2022-08-22T19:26:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘দেশকে মাদক মুক্ত করতে হলে সবাইকে ঐক‍্যবদ্ধ ভাবে কাজ করতে হবে’
মো. লুৎফর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৭:২৬ পিএম   (ভিজিট : ৩০৬)
X

মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন দেশকে স্বল্প আয়ের দেশ হতে উন্নত দেশে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড।শিক্ষা ছাড়া দেশ উন্নত হতে পারে না। তাই সবাইকে মনোযোগী হয়ে বেশি বেশি করে লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। তোমাদের প্রতিটি সেন্ডের মূল‍্যায়ন করতে হবে। এখন যদি তোমরা অবহেলা কর তাহলে জীবনে এগুতে পারবেনা।

এ সময় মাদক নিয়ন্ত্রণ কর্মশালায় বলেন- ছোট ছোট ছেলে মেয়েরা মাদকের দিকে ধাপিত হচ্ছে।তাই দেশকে মাদক মুক্ত করতে হলে সবাইকে ঐক‍্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।সমাজে কেউ মাদককে প্রশ্রয় দিবেন না। মাদক সেবনের ফলে বহু যুবক যুবতি জীবন ধবংস হয়ে যাচ্ছে।

থানা পরিদর্শনে জেলা প্রশাসক বলেন পুলিশ জনগণের বন্ধু।তাই পুলিশকে আরো দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। জনগণের যানমাল নিরাপত্তার জন্যে আরেকটু পুলিশকে দায়িত্ব শীল হতে হবে।

আজ সোমবার ২২শে আগস্ট সকালে দৌলতপুর থানা পরিদর্শন,সরকারি প্রমোদা সুন্দরী উচচ বিদ‍্যালয়,সরকারি প‍্রমোদা সুন্দরী উচ্চ বিদ‍্যালয় ও চকহরিচরণ প্রকল্পের পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্য অপব‍্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্যে সমন্বিত পরিকল্পনা প্রনয়নে “মাদকবিরোধী কর্মশালায়”কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. জাহানারা আক্তার, দৌলতপুর উপজেলা প: প: কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী, জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন,প্রেসক্লাবের আহবায়ক মো:শাহ আলম ও সদস্য সচিব মো:সালমান খাঁন ,প্রাথমিক শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন,কৃষি অফিসার মো:রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো:মমিনুল ইসলাম,বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল রশিদ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান কাজের পরিদর্শন,দৌলতপুর থানা পরিদর্শন ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ‍্যালয় পরিদর্শন করেন ।

এ সময় প্রধান অতিথি কে উপজেলা প্রশাসনের পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার মো.ইমরুল হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানান । এছাড়া দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি /সম্পাদক সহ সকল সাংবাদিকবৃন্দ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy