টেকনাফে ২ লক্ষ টাকা জরিমানা, নড়ে চড়ে বসেছে অবৈধ ব্যবসায়ীরা
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১০:২৩ এএম (ভিজিট : ২৯১)

X
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন ও বি এস টি আই কক্সবাজার যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালনা করে ওজনে কম দেওয়ায় ২ টি পেট্রোল পাম্প, ভেজাল পণ্যে দিয়ে বিভিন্ন বিস্কুট জাতীয় খাবার তৈরি করার অভিযোগে ২লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
২২ আগষ্ট সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিউ ঢাকা বেকারী কে ৫০ হাজার, এজাহার মৌলভী মার্কেটের কুমিল্লা বেকারী কে ৩০ হাজার টাকা, ও ওজনে কম দেওয়ায় উপজেলা পরিষদ গেইট সংলগ্ন আবদুল্লাহ পেট্রোল পাম্প কে ১লাখ টাকা এবং নাফভিউ পেট্রোল পাম্প কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী। এ সময় কক্সবাজার জেলা বি এস টি আই এর সহকারী পরিচালক রাজিব দাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন সাথে ছিলেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/শোভা