প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১০:৩৪ এএম (ভিজিট : ৩০৫)

X
অবৈধভাবে স্যার মজুদ রাখার অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের সার ব্যবসায়ী আকরাম হোসেনকে সার ব্যবস্থাপনা আইনের ২০১৮ সালের ৮ ধারা মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আকরাম হোসেন উপজেলার বামন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মধ্যপাড়ার আতিয়ার হোসেনের ছেলে।
আকরাম হোসেন দীর্ঘদিন লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে সারের ব্যবসা পরিচালিত করে আসছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন বামন্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
-বাবু/শোভা