শিবগঞ্জে পুনরায় ভোট গণনায় জয়ী পরাজিত প্রার্থী টিয়া আলম

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে পুনরায় ভোট গণনায় ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পরাজিত মেম্বার প্রার্থী টিয়া আলম।সোমবার (২২আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ আদালতে

2022-08-23T10:40:39+00:00
2022-08-23T10:40:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে পুনরায় ভোট গণনায় জয়ী পরাজিত প্রার্থী টিয়া আলম
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১০:৪০ এএম   (ভিজিট : ৬০৩)
X

চাঁপাইনবাবগঞ্জ’র শিবগঞ্জে পুনরায় ভোট গণনায় ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পরাজিত মেম্বার প্রার্থী টিয়া আলম।

সোমবার (২২আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ আদালতে পুনরায় ভোট গণনা শেষে এ রায় ঘোষণা করেছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার।

জানা যায়, গত ২৮ নভেম্বর ২০২১খ্রি. শিবগঞ্জ থানার ৫ নং চককীর্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে ভোট গণনা শেষে প্রার্থী আনারুল ইসলাম পেয়েছিলেন ১১১৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বদ্বী টিয়া আলম পেয়েছিলেন ১১১৪ ভোট। টিয়া আলমের চেয়ে ৫ ভোট বেশি পাওয়ায় আনারুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে হারার পর কারচুপির অভিযোগ তোলেন পরাজিত প্রার্থী টিয়া আলম। ফলে পুনরায় ভোট গণনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র সহকারী জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে রিট করেন তিনি।

তথ্যটি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান বলেন, বিষয়টি আমলে নিয়ে ওই কেন্দ্রের ভোট পুনরায় গণনার আদেশ দেন সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার। আজ প্রকাশ্যে ৪ নং ওয়ার্ডের ভোট পুনরায় গণনা করা হয়। এতে টিয়া আলমের পক্ষে ১১০৫ ভোট এবং আনারুল ইসলামের পক্ষে ১১০৪ ভোট পাওয়া যায়। কাজেই, আদালত ১ ভোটের ব্যবধানে আদালত টিয়া আলমকে জয়ী ঘোষণা করেন। এদিক আদালতে মো: আনারুল ইসলামকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা যায় কিছুদিন আগেই তিনি মারা গেছেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy