প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১১:১৭ এএম (ভিজিট : ৩২৬)

X
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগেরে উদ্যোগে আলোচনা সভা, দোয়া মিলাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসাইন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহসভাপতি হাজী মজিবর রহমান, মো. রেজাউল করিম, মেহেদী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মো. ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহিদুল ইসলাম লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুবকর সিদ্দিক, উপদপ্তর সম্পাদক আবু সায়েম গাজি, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হাওলাদার, সাবেক ছাত্র নেতা মো. মিজানুর রহমান, হাজী কেআলী ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি ফকরুল ইসলাম শাকিল প্রমুখ।
-বাবু/শোভা