প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১২:১৫ পিএম (ভিজিট : ২৯৭)

X
লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক জাগরণে ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কুমিল্লার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির আয়োজনে স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় ওই স্কুলের লাল এবং সবুজ দু'টি দল অংশগ্রহণ করে। খেলায় সবুজ দলের অধিনায়ক নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার একটি ফিলান্ট্রি গোলের মাধ্যমে লাল দলকে পরাজিত করে। ফুলবল ম্যাচটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক মোর্শেদুল আলম।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, পৌর কাউন্সিলর গোলাম রাব্বানী, প্রধান শিক্ষক রসরাজ দাস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার লাকি গমেজ, অশেষ রেমা, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভিডিসি সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
-বাবু/শোভা