ভোক্তা অধিকারের অভিযানে আখাউড়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ক্রয় মূল্যের রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শনা না করা এবং অতিরিক্ত দামে চাল ও গ্যাস বিক্রি করার

2022-08-23T16:02:41+00:00
2022-09-05T20:16:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোক্তা অধিকারের অভিযানে আখাউড়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪:০২ পিএম  আপডেট: ০৫.০৯.২০২২ ৮:১৬ পিএম  (ভিজিট : ৭৫১)
X

ক্রয় মূল্যের রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শনা না করা এবং অতিরিক্ত দামে চাল ও গ্যাস বিক্রি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।

সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌরশহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় চালের ক্রয় মূল্যের রশিদ না থাকায় অতিরিক্ত মূল্যে চাল ও গ্যাস বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শনা না করায় ৪ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। তাদের সঠিক মূল্যে পণ্য বিক্রি করার কথা বলা হয়।

জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এই অভিযান। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy