সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

মামুন মোল্লা, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে কাভার্ড ভ্যান চাপায় নূরুল ইসলাম (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।বুধবার বেলা পৌনে ১২টার

2022-08-23T17:11:12+00:00
2022-08-23T17:11:12+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৫:১১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে কাভার্ড ভ্যান চাপায় নূরুল ইসলাম (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে উলাইল বাস-স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আজিজুল হক। 
উলাইল বাস-স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাজিকা গার্মেন্টসের একটি কাভার্ড ভ্যান রাস্তায় নুরুলকে চাপা দেয়। এ সময় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত নুরুল স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। সেই সাথে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy