চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় মোঃ তৌফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড

2022-08-23T18:31:40+00:00
2022-08-23T18:31:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬:৩১ পিএম   (ভিজিট : ৫৪৭)
X

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় মোঃ তৌফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত আসামী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে।

আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ১০ বছর ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৫ ধারায় ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় জনৈক আলমের টিনের ঘরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ৩ কেজি ৯৫০ গ্রাম গান পাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় র‌্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে তৌফিকুল ইসলামকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আতিকুর রেজা সরকার একই সালের ২৭ এপ্রিল তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদী আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন। রায় প্রদানের সময় আসামী পলাতক ছিল।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy