নবীনগরে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৩ আগস্ট)

2022-08-23T18:32:49+00:00
2022-08-23T18:32:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবীনগরে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬:৩২ পিএম   (ভিজিট : ৪০২)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ’ টাকা অর্থদন্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওই বখাটে হলেন রসুল্লাবাদ গ্রামের বাছির মিয়ার ছেলে সেতু মিয়া (২২) ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসার পথে রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে এমন সংবাদের ভিত্তিতে বখাটেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতা আটক করা হয় এবং সে নিজের অপরাধ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy