নীলফামারীতে ঝড়ে দোনদরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত
সুভাষ বিশ্বাস নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১০:৩১ এএম (ভিজিট : ৩১২)

X
ঝড় ও বৃষ্টিতে কৃষ্ণচূড়া গাছ উল্টে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ডুহুলি শান্তিনগর এলাকার দনদরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কক্ষ সম্পূর্ণ বিধ্বস্ত।
ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত তাসমিয়া খাতুন জানান, সকালে বাতাস ও হালকা ঝড় হচ্ছিল এসময় কৃষ্ণচূড়া গাছটি উল্টে দুইটি অফিস রুম ও একটি ওয়াশরুম সম্পূর্ণ ভেঙে নষ্ট হয়ে গেছে এছাড়াও বিদ্যালয়ের বারান্দার এক অংশ ভেঙে গেছে। বিদ্যালয়ের ক্লাস শুরু না হওয়ায় কোন ছাত্র-ছাত্রী আহত হয়নি।
-বাবু/শোভা