প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১:৩৪ পিএম (ভিজিট : ২৯০)

X
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষকে শারিরীক ভাবে লাঞ্চিত করায় জেলা প্রশাসকের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলায় ১৭টি মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দের স্বাক্ষরিত আবেদন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসকের বরাবরে কেন্দুয়া উপজেলায় মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষকে শারিরীক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান দাবি করছে।
কেন্দুয়া উপজেলায় মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষকে শারিরীক ভাবে লাঞ্চিত করায় জেলা প্রশাসকের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাক্ষর করেছেন, ভরাপাড়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আবু ছাদেক, কেন্দুয়া আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সুপার আবু উমর মোঃ আব্দুর নূর ফারুক, রাজঘাট ডি ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ, গন্ডা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহ অধ্যাপক সমীর কুমার শর্মা রায়, রায়পুর পিজাহাতি দাখিল মাদ্রাসার সুপার মওলানা হারুন অর রশিদ, সহ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেন্দুয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সুপার মওলানা আবু উমর আব্দুর নূর ফারুক জানান, কেন্দুয়া উপজেলার সকল মাদ্রাসার প্রধানগণ পাশাপাশি সহকারি শিক্ষকবৃন্দ লিখিত ভাবে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম মাধ্যনে উক্ত ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাখছি।
এব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা বেগম জানান, মাদ্রাসার শিক্ষকগণের আবেদন পেয়েছি এবং জেলা প্রশাসকের বরাবরে প্রেরণ করার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
-বাবু/শোভা