প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৩:৫৪ পিএম (ভিজিট : ৩৮৫)

X
শাশুড়িকে হত্যার দায়ে জামাতা বাদশা মিয়া (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাদশাকে করমদি গ্রামের একটি বাড়ি থেকে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে স্থানীয় বামন্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদশাকে হেফাজতে নেয়। বাদশা ওই গ্রামের পশ্চিম পাড়ার রবিউল হকের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাদশা মিয়া তার স্ত্রী রিমিকে হাসুয়া দিয়ে কোপ দিলে শাশুড়ি রঙ্গিলা খাতুন বাঁধা দেয়। এতে রাগান্বিত হয়ে শাশুড়ি রঙ্গিলাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায়।
এলাকাবাসীর সহযোগীতায় করমদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বাদশা মিয়াকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
-বাবু/শোভা