৯৯৯ এ ফোন, সাজেকের ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটক উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঝর্ণা দেখেতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন

2022-08-24T16:18:01+00:00
2022-08-24T16:18:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৯৯৯ এ ফোন, সাজেকের ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটক উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৭৪)
X


খাগড়াছড়ি-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঝর্ণা দেখেতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলের দিকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা ৭জনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝর্ণার সৌন্দর্য্য উপভোগ করতে সাজেকের পাহাড় থেকে ২হাজার ২'শ ফিট নিচে চলে যায়। একপর্যায়ে পর্যটক মো. শারজিল আহমেদ খান(৩৩) হঠাৎ অসুস্থ হয়ে আটকা পড়েন। তাকে উদ্ধারে সঙ্গীরা প্রাণপ্রণ চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে তাদের এক সদস্য জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এর নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার করে বাঁশের মাচাঙে তুলে কাঁধে করে সাজেকের প্যারাগণ রিসোর্টে নিয়ে আসে।

সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইসি এসআই মো. মুশফিক বলেন, পর্যটক আটকা পড়া ঝর্ণার কাছাকাছি কোন মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনা স্থলে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy