প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:২৪ পিএম (ভিজিট : ২৫৪)

X
নেত্রকোনার কেন্দুয়ায় মোটর বাইক ও ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১ টায় আঠারবাড়ী-বৈরাটী মোড়ে মোটর বাইক ও ইজি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়, মোটর বাইকে পিছনে থাকা মোঃ হাবিবুর রহমান ভূইয়া খোকনকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরাক্ষা করার পর হাবিবুর রহমান ভূইয়াকে (খোকন) মৃত ঘোষণা করেন।
মৃত হাবিবুর রহমান ভূইয়া খোকন কেন্দুয়া উপজেলার ৫ নং গন্ডা ইউনিয়নের বীরমহুরী গ্রামের বাসিন্দা। পিতা, মজিবুর রহমান ভূইয়া (আবু মিয়া)। মরহুমের জানাযার নামাজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটে বীরমহুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যু নিশ্চিত করে শোক জানিয়েছেন গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজিদুল ইসলাম সন্জু। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিয়ে তিনি বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় ছিলেন, তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন। গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ মরহুমের আত্মার শান্তি কামনা করছি।
মৃতুকালে তিনি স্ত্রী এবং একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
-বাবু/শোভা