বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিনত হত: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে

2022-08-24T16:33:14+00:00
2022-08-24T16:33:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিনত হত: প্রাণিসম্পদ মন্ত্রী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩১০)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই দেশ সোনার বাংলায় পরিনত হতো। বাঙালী জাতি অনেক আগেই বিশ্বের শীর্ষ অবস্থানে চলে যেত।

মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের একাংশের আয়োজিত বঙ্গবন্ধু ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ তিনি হতেন পৃথিবীর অপ্রতিদ্ধদ্ধি নেতা। এ বিষয়টি বুঝতে পেরেই বিদেশী কুচক্রি মহল এদেশীয় স্বার্থন্বেষী কুচক্রিদের মাধ্যমে তাকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর রক্তের স্রোতধারাকে স্তব্ধ করার জন্য তার উত্তরসুরী কেউ না থাকে সেজন্য তার শিশু পুত্র শেখ রাসেলকেও হত্যা করেছে। তবে আল্লাহর অশেষ কৃপায় সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান।

এর পরেও তারা থেমে থাকেনি। তারা শেখ হাসিনাকে হত্যার জন্য ২০ বার চেষ্টা করেছে। সর্বশেষ তারা ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলা করেছিল। কিভাবে একজন বিরোধী দলীয় নেতার পুলিশ পোটেক্শন তুলে নেয়। হামলার পূর্বে সকল পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। পৃথিবীর জঘন্যতম ওই হামলার পর তারা আওয়ামীলীগের অভিযোগ না নিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছিল। আল্লাহর ইচ্ছায় খুনিদের বিচার হয়েছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা সবাই কর্মী, একমাত্র নেতা শেখ হাসিনা। তিনি জাতির জনকের রক্তের উত্তরসুরি। নেতৃত্বে কোন্দল নিয়ে অহেতুক বিবাদ না বাধিয়ে সকলে এক হয়ে কাজ করতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে।

সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধের আহবান জানিয়ে আগামী নির্বাচনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সকল নেতা-কর্মীদের দলের জন্য কাজ করার আহবান জানান। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট চন্ডিচরন পাল, পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, গৌতম নারায়ন চৌধুরী, শেখ জাহিদ হোসেন পিরু, সিকদার চান, জিয়াউল আহসান প্রমুখ।


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy