ভূঞাপুরে গলায় ফাঁস লেগে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রথম শ্রেণীর ছাত্রী ফাতিমা (৭) এর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩

2022-08-24T16:56:18+00:00
2022-08-24T16:56:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে গলায় ফাঁস লেগে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৩১৫)
X


টাঙ্গাইলের ভূঞাপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রথম শ্রেণীর ছাত্রী ফাতিমা (৭) এর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার অলোয়া ইউনিয়নের দড়িপাড়া নিকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফাতিমা ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও দড়িপাড়া নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার নিকলাদড়ি পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ঘরের মধ্যে গামছা দিয়ে খেলছিল। এসময় শিশুটির মা হাওয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন তার মেয়ে গামছাসহ ঝুলে রয়েছে। সেখান থেকে দ্রুত নামিয়ে শিশুটিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ পরিবারে তিন বোনের মধ্যে ফাতিমা ছিলো সবার ছোট। বাবা দুলাল হোসেন স্থানীয় ইটভাটার শ্রমিক। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy