সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরিক্ষর্থী নিহত হয়েছেন।বুধবার (২৪ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার মধুমতি

2022-08-24T18:10:35+00:00
2022-08-24T18:10:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ২৪৯)
X


নড়াইলের লোহাগড়ায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরিক্ষর্থী নিহত হয়েছেন। 

বুধবার (২৪ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার মধুমতি আর্মি ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত তামিম মোল্যা হৃদয় (১৬) উপজেলার চর বকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং স্থানীয় এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি ২০২২ সালের পরিক্ষর্থী ছিল।

নিহত তামিমের বন্ধু রফিক বলেন, প্রাইভেট পড়ে তিনবন্ধু ফেরার পথে মোটর সাইকেলের তেল শেষ হয়ে যায়। তেল আনতে লোহাগড়া চৌরাস্তায় যাওয়ার সময় কালনা থেকে লোহাগড়া যেতে মেইন রাস্তায় মধুমতি অর্মি ক্যাম্পের সামনে একটি ভ্যানকে পার করার সময় অপরদিক হতে দ্রুত গতিতে আসা এ্যাম্বুলেন্স দেখে তামিম মোটরসাইকেলে কড়া ব্রেক করে।

এরপর মোটরসাইকেলের পেছনের চাকা ঘুরে তামিম সহ আমরা তিন বন্ধু ছিটকে পড়ি। আমাদের দুইজন সামন্য আঘাত প্রাপ্ত হলেও তামিম রাস্তার মাঝে পড়ে থাকে। পরে আমরা উঠে তামিমকে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বলেন, অবস্থা খারাপ তাড়াতাড়ি যশোর মেডিকেলে নেন। এরপর যশোর যাওয়ার পথে তামিম মারা যায়।

এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা বলেন, আমরা মর্মাহত এভাবে তরতাজা একটা প্রান চোখের সামনে ঝরে গেল অকালে। তাদের এসএসসি পরীক্ষা সামনে এভাবে সড়ক দূর্ঘটনায় চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছিনা। আমি তামিমের মা কে ডেকে নিষেধ করছিলাম ছেলেকে মোটরসাইকেল যেন চালাতে না দেয়, আজ সেই মোটরসাইকেলই কাল হল তার।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy