বিরল রোগে আক্রান্ত শিশু আম্বিয়ার চিকিৎসার খোঁজ নিলেন ইউএনও

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরল রোগে আক্রান্ত শিশু আম্বিয়ার চিকিৎসার খোঁজখবর নিলেন গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন।বুধবার (২৪ আগষ্ট)

2022-08-24T18:38:53+00:00
2022-08-24T20:35:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিরল রোগে আক্রান্ত শিশু আম্বিয়ার চিকিৎসার খোঁজ নিলেন ইউএনও
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬:৩৮ পিএম  আপডেট: ২৪.০৮.২০২২ ৮:৩৫ পিএম  (ভিজিট : ২৯৫)
X


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরল রোগে আক্রান্ত শিশু আম্বিয়ার চিকিৎসার খোঁজখবর নিলেন গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন। 

বুধবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্ৰামে আজিজুল হকের বাড়িতে গিয়ে তাঁর পিতা-মাতার সাথে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ। পরে তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা ও খাদ্য প্রদান করেন। এবং পরবর্তীতে পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত: শিশু আম্বিয়া জন্ম থেকেই মস্তিষ্কে অতিরিক্ত পানি জমে থাকার কারণে মাথা বড় হয়ে গেছে। কিন্তু দরিদ্র পিতা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না। এমন সংবাদটি সোশাল মিডিয়ায় প্রচার হলে  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলমের নজরে আসে। মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম তাদের বাড়িতে গিয়ে শিশু আম্বিয়ার চিকিৎসা সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়েছে এ সংবাদটি দেন।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy