দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্স সিজারিয়ান সেকশন উদ্বোধন

মো. লুৎফর রহমান, দৌলতপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

বহু জলপনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৪৭বছর পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এই প্রথম স্বাস্থ্য কমপ্লেক্স সিজারিয়ান সেকশন উদ্বোধন।

2022-08-24T19:26:21+00:00
2022-08-24T19:26:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্স সিজারিয়ান সেকশন উদ্বোধন
মো. লুৎফর রহমান, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৭:২৬ পিএম   (ভিজিট : ২৭৩)
X

বহু জলপনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৪৭বছর পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এই প্রথম স্বাস্থ্য কমপ্লেক্স সিজারিয়ান সেকশন উদ্বোধন।  উদ্বোধন শেষে সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী ।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান  সেকশনের উদ্বোধন করা হয় একটি প্রসূতি মায়ের সিজারের মাধ্যমে। যাকে অপারেশন করা হয় 

তার নাম হলো এজি অফিসের ছায়েদুল ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী  মোছা.মমতাজ বেগম ( ২৫)।

 অপারেশন কার্যক্রম শুরু করেন গাইনি কনসালটেন্ট ডাক্তার মুক্তি রানী সাহা।

অপারেশন কাজে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ‍্য বিভাগের অবেদনবিদ ডা. উম্মে হানিফ তাসফিকা,শিশু বিশেষজ্ঞ ডা.রাজিবুর ইসলাম,সহকারী সার্জেন ডা. রাহিমাতুল ফেরদৌস খান নামিয়া, ওটি ইনচার্জ সিনিয়র নার্স শাহানাজ পারভীন, নার্সিং সুপার ভাইজার সিনিয়র নার্স স্বপ্না  শিকদার, শারমীন, ফাতেমা প্রমুখ।

সফলভাবে অপারশেনে একটি কন‍্যা সন্তান জন্ম নেয়। এতে প্রসুতি মা ও নবজাতক সন্তান ভালো এবং সুস্থ্য আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ‍্য ও প:প:কর্মকর্তা ডা.শাহ আলম সিদ্দিকী।

এ বিষয়ে নবজাতকের পিতা সায়েদুল ইসলাম বলেন পূর্বে আমার স্ত্রীর দুইটি ছেলে সন্তান রয়েছে। এবার একটি মেয়ে সন্তান পেয়ে খুবই খুশি হয়েছি। এখন আমার নবজাতক সন্তান ও আমার স্ত্রী সুস্থ আছেন।

এসময় অপারেশন শেষে গাইনি কনসালটেন্ট ডা: মুক্তি রানী সাহা সাংবাদিকদের বলেন প্রসূতি মা ও নবজাতক মেয়ে সুস্থ‍্য আছেন। আমার খুব ভালো লেগেছে  প্রথম অপারেশন করে।

এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা:রাজিবুর ইসলাম বলেন নবজাতক শিশুটি সুস্থ‍ আছেন।

উদ্বোধন শেষে দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  দুপুর ১টার দিকে স্বাস্থ‍্য বিভাগের হলরুমে  সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বাস্থ্য প:প:কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী।

এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ‍্য বিভাগের অবেদনবিদ ডা. উম্মে হানিফ তাসফিকা,শিশু বিশেষজ্ঞ ডা. রাজিবুর ইসলাম,সহকারী সার্জেন ডা. রাহিমাতুল ফেরদৌস খান নামিয়া, প্রেসক্লাবের আহবায়ক মো.শাহ আলম ও সদস‍্য সচিব সালমান খান,কৃষক লীগের আহবায়ক মো.মিজানুর রহমান মিন্টু মোল্লা,সাংবাদিক জালাল উদ্দিন ভিকু প্রমুখ।

সংবাদ সম্মেলনে ডা.শাহ আলম সিদ্দিকী বলেন এই হাসপাতালটি ১৯৭৫সালে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে এই প্রথম সিজার অপারেশন চালু হলো।২০১৯ সালে এই হাসপাতালটি ৫০শষ‍্যা উন্নতি করণ করা হলেও জনবল ও যন্ত্রপাতির কারনে কাজ শুরু করা যায়নি।এখনও কিছু জিনিস পত্র সট রয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পেয়ে যাব।এসময় তিনি আরো বলেন এখানে আপাতত প্রতি বুধবার অপারেশন করা হবে পরে আস্তে আস্তে রেগুলার করা হবে।তিনি আরো বলেন এখানে সরকারি ভাবে অপারেশন করতে হলে সরকারের কোষাগারে সামান‍্য কিছু অর্থ জমা দিতে হবে।মেজর অপারেশনে ১হাজার ও মাইনার অপারেশনে ৫ শত টাকা। বেড কেভিন  ১হাজার ও ২হাজার টাকা।

তিনি আরো বলেন আমরা মানুষের মুখে শুনেছি  এই এলাকার রাস্তাঘাট যখন খারাপ ছিল তখন বহু প্রসূতি মা রাস্তায় মারা গেছে। তবে এখন থেকে আমি মনে করি কোন মা অকালে মারা যাবেনা। তিনি সাংবাদিকদের অনুরোধ করে এই স্বাস্থ‍্য কমপ্লেক্সে যেন মানুষ বেশি বেশি সেবা নিতে আসে তার জন্যে যোগাযোগ মাধ্যমে  প্রচার করার অনুরোধ করেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy