প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৮:৩০ পিএম আপডেট: ২৪.০৮.২০২২ ১০:০৯ পিএম (ভিজিট : ২৬৯)

X
লাইসেন্স না থাকায় ২৬টি স’মিলের মধ্যে ৯টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ও একটি স’মিলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ।
আজ বুধবার (২৪ আগস্ট) বিজয়নগর উপজেলার স’মিলের লাইসেন্স না থাকায় ২৬টি স’মিলের মধ্যে ৯টির বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন বিজয়নগর প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বিজয়নগর উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নে লাইসেন্সবিহীন স’মিল চালানো হয় বলে এমন তথ্য আমরা জানতে পারি।
তাছাড়া আমাদের প্রশাসনের পক্ষ থেকে বেশকয়েকবার স’মিলের লাইসেন্স না থাকায় মালিকদের জোরালো ভাবে সতর্ক করা হয়েছে। আর দ্রুত লাইসেন্স করার জন্য একাধিকবার সুযোগ দেওয়া হয়,আর আমি নিজেও তাদেরকে সেই সুযোগটুকু ও সময় দিয়ে আসি।কিন্তু আমরা পরে খবর নিয়ে জানতে পারি যে স’মিলের মালিকরা লাইসেন্স না করার বিষয়ে ব্যাপক গাফিলতি করছেন বিধায় অভিযান চালিয়ে ২৬টি স’মিলের মধ্যে ৯টির কোনও ধরনের লাইসেন্স না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
আগেও একটি স’মিলের মালিককে আমাদের উপজেলার এসিল্যান্ড জোড়ালোভাবে সতর্ক করার পর ও সেই আইনকে অমান্য করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ও তার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং যে ২৬টি স’মিলের মধ্যে ৯টির কোনও ধরনের লাইসেন্স না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সেই স’মিলের মালিকদেরকে বলা হয়েছে আপনারা স’মিলের লাইসেন্স করার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়া হবে।
তিনি আরও জানান, বিজয়গর উপজেলার বাকি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/ফাতেমা