নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জল (৩০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার সময় উপজেলার

2022-08-25T11:19:58+00:00
2022-08-31T17:42:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১১:১৯ এএম  আপডেট: ৩১.০৮.২০২২ ৫:৪২ পিএম  (ভিজিট : ৩১০)
X


নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জল (৩০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে আব্দুল মজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার তৎপরতা চালায়। মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি উজ্জল বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

গুরুদাসপুর সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জামিল আক্তার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টায় স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়।

তৎখনাত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি উজ্জল হোসেন পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই ব্যক্তির মৃগী রোগে আক্রান্ত ছিলো। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সুরতহাল রিপোর্টের পর মুল ঘটনা জানা যাবে।

-বাবু/এসআর






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy