আখাউড়ায় খেলনা পিস্তল দিয়ে হুমকি, দুই যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মোবাইল

2022-08-25T12:21:14+00:00
2022-08-25T12:21:14+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় খেলনা পিস্তল দিয়ে হুমকি, দুই যুবক আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১২:২১ পিএম   (ভিজিট : ৫৩২)
X


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মোবাইল বিক্রিকে কেন্দ্র করে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকরা হলো রামধনগর গ্রামের লিটন মিয়ার ছেলে রবিন (২৫) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন মিয়া ভারত থেকে একটি মোবাইল ফোন এনে রামধনগর গ্রামের নিজাম মিয়ার ছেলে সাকিবের কাছে বিক্রি করে। মোবাইল ফোনটি কয়েক দিন পরে লক (বন্ধ) হয়ে যাওয়ায় সাকিব মিয়া রবিন মিয়াকে লক খুলে দিতে বলে। কিন্তু রবিন মোবাইলের লক খুলে দিতে না পারায় সাকিব টাকা ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বিষয়টি সমাধানের জন্য বুধবার বিকালে দু’পক্ষের লোকজন বৈঠকে বসে। কথাবার্তার এক পর্যায়ে রবিন ও রাব্বি কোমর থেকে পিস্তল বের হুমকি দেয়। উক্ত বৈঠকে সাকিবের খালু বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ উপস্থিত লোকজনের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, আমার ভাগিনা সাকিব রবিনের কাছ থেকে একটি মোবাইল কিনে। মোবাইলটি ছিল ভারত থেকে কিস্তির মাধ্যমে কিনে আনা। কিস্তি পরিশোধ না করায় মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। সাকিব তখন রবিনকে মোবাইলের লক খোলে দিতে বলে। লক খুলতে না পারায় টাকা ফেরত চায়। এনিয়ে আজকে বৈঠকে বসেছিলাম। এক পর্যায়ের ওই যুবকরা পিস্তল বের করে হুমকি দেয়। তখন আমি তাদেরকে আটক করে পুলিশকে জানাই। পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। পুলিশ বলেছে এগুলি খেলনা পিস্তল।

এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেছি। তবে পিস্তল গুলো খেলনার পিস্তল। আমরা যেটুকু জানতে পেরেছি বিষয়টি হলো দুই প্রতিবেশির সাথে টাকা লেনদেন নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিলো। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়েছে। তারপরও আমরা উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আটককৃদেরকে সকালে আদালতে প্রেরণ করেছি।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy