মাইকিং করে দোকান বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের দোকানপাট খুলবেন না ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজন দেখিয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল

2022-08-25T14:05:39+00:00
2022-08-25T14:05:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশ
মাইকিং করে দোকান বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ২:০৫ পিএম   (ভিজিট : ৩৭০)
X


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের দোকানপাট খুলবেন না ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজন দেখিয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঔষধ ও খাবার দোকান ব্যতীত সকল দোকানপাট না খোলার ঘোষণা দেওয়া হয়।

বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বুধবার রাতে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, আজ তাদের অনেকেই জেলা শহর পটুয়াখালীতে অবস্থান করবেন।

কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের খাস জমিতে দীর্ঘদিনের নির্মিত দোকানপাট উচ্ছেদের প্রক্রিয়া চলছে। এসব দোকানপাট উচ্ছেদ করা হলে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এবং নিঃস্ব হয়ে যাবেন। তাই মানবিক দিক বিবেচনা ও বৈধ উপায়ে খাস জমিতে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা প্রশাসনকে এ বিষয়টি অবহিত করবেন। একারণেই দোকানপাট রেখে তারা পটুয়াখালী গিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বাহেরচর বাজারের খাস জমিতে নির্মিত ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy