সারাদেশে বন্ধ জুটমিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই চিহ্নিত করে

2022-08-25T14:22:16+00:00
2022-08-25T14:22:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সারাদেশে বন্ধ জুটমিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ২:২২ পিএম   (ভিজিট : ৩৫৭)
X


বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই চিহ্নিত করে লিজ দেওয়া দশটি পাটকলের মধ্যে দুটো চালু হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকী আটটি পাটকল চালু হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রপ্তানী করা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি। 

মন্ত্রী বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদিত পাটপণ্যের রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৩টি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা সম্ভব হয়েছে। আরও তিনটি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রপ্তানীমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর।

এসময় পাট ও বস্ত্র মন্ত্রণাল সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহম্মেদ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy