কেন্দুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সভা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০

2022-08-25T15:28:28+00:00
2022-08-25T15:28:28+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সভা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৮৭)
X


নেত্রকোনার কেন্দুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় ঔ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি রক্ষা কর্মসূচির (সেলপ) আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ঔ সভায় সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

সভায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বিভিন্ন সভা, সেমিনারের মাধ্যমে সকলকে সচেতন করার পরামর্শ দেন তিনি। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক ভূঞা প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপজেলার কাজীগণ এবং সুশীল সমাজের প্রতিনিধি গণ।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy