ভাড়া বৃদ্ধির দাবিতে রোববার থেকে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ঘোষনা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

তেলের মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করে ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২৮ আগষ্ট রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাকে মালামাল

2022-08-25T15:48:06+00:00
2022-08-25T15:48:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাড়া বৃদ্ধির দাবিতে রোববার থেকে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ঘোষনা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

তেলের মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করে ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী ২৮ আগষ্ট রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাকে মালামাল পরিবহন বন্ধ এবং কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে যৌথ ট্রাক মালিক সমিতি।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ- বন্দরে জেলা ট্রাক মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক যৌথ আলোচনা সভায় অংশ নেয় পাবনার নগরবাড়ী, সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা শেষে এমন সিদ্ধান্ত জানালো দুই জেলার যৌথ ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মজনু সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমত মোল্লা, শাহজাদপুর মটর ও ট্রাক মালিক সমিতির সভাপতি রকিবুল হাসান হবিউল, নগরবাড়ী ট্রাম মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হালিম প্রামানিক সহ তিন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, হঠাৎ তেলের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে সকল পণ্যের দাম। আগের তুলনায় পরিবহন খরচ অনেক বেড়েছে। কিন্তু সে তুলনায় আমাদের গাড়ীতে ভাড়া বাড়েনি। তেলের মূল্য বৃদ্ধির পর থেকেই আমরা লোকসান গুনছি।

লোকসান দিয়েই আমাদের ট্রাকে মালামাল পরিবহন করতে হচ্ছে যা আমাদের জন্য কষ্টদায়ক। ভাড়া বৃদ্ধি না করা হলে আগামী ২৮ আগষ্ট রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ও কর্মবিরতি ঘোষনা করা হলো।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy